weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুরান ঢাকায় ভবনে আগুন, নিহত ১

প্রকাশ :

পুরান ঢাকায় ভবনে আগুন, নিহত ১

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একজনের মৃত্যু হয়েছে। আগুনের ধোঁয়ায় অসুস্থ ছয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোর ৪টা ১০ মিনিটে নাজিমউদ্দিন রোডের একটি পাঁচতলা ভবনের নিচতলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটি প্রায় এক ঘণ্টা চেষ্টার পর ভোর সোয়া পাঁচটার দিকে আগুন নির্বাপণ করে।

শাহজাহান বলেন, ভবনটির দোতলা থেকে চতুর্থ তলার বাসা থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, ঘটনাস্থল থেকে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, প্রচণ্ড ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু