weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্ত্রী ও ভাইসহ মাল্টি সিকিউরিটিজের সিইও তাহের ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ :

স্ত্রী ও ভাইসহ মাল্টি সিকিউরিটিজের সিইও তাহের ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় মাল্টি সিকিউরিটিজের সিইও হাসান তাহের ইমাম, তার স্ত্রী সিলমাত চিশতী ও ভাই পিমা ইমামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। 

দুদকের পক্ষে উপপরিচালক আফিয়া খাতুন নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

নিষেধাজ্ঞা আবেদনে বলা হয়, মাল্টি সিকিউরিটিস লিমিটেডের সিইও হাসান তাহের ইমামের বিরুদ্ধে বিনিয়োগকারীদের শত শত কোটি টাকা আত্মসাতের মাধ্যমে নিজে ও স্ত্রী সন্তানদের নামে-বেনামে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে। তাদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
 


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হামের উপসর্গে চার শিশুর মৃত্যু, ডেঙ্গুতে ছয় জনের হামের উপসর্গে চার শিশুর মৃত্যু, ডেঙ্গুতে ছয় জনের ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের