weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নববর্ষের মোটিফে আগুন, দুর্বৃত্ত শনাক্ত : ডিএমপি কমিশনার

প্রকাশ :

নববর্ষের মোটিফে আগুন, দুর্বৃত্ত শনাক্ত : ডিএমপি কমিশনার

ছবি-সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, চারুকলায় নববর্ষের আনন্দ শোভাযাত্রা উপলক্ষে নির্মিত স্বৈরাচারের মুখাবয়ব মোটিফে আগুন দেওয়ার ঘটনায় দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল আনন্দ শোভাযাত্রার আগেই আপনারা সুসংবাদ পাবেন বলে আশা করছি।

রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূলে ‘পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা ও মহড়া’ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পহেলা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি আশঙ্কা আছে কি না- জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, কোনো নিরাপত্তাঝুঁকি নেই। ডিএমপির ১৮ হাজার ফোর্স কাজ করবে। পাশাপাশি র্যাশব, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও সিসিটিসি কাজ করছে। আমাদের কোনো ঝুঁকির কথা জানানো হয়নি।

চারুকলায় মোটিফে আগুন দেওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল কি না- জানতে চাইলে শেখ মো. সাজ্জাত আলী বলেন, এটা আমরা তদন্ত করছি। মামলা চলমান রয়েছে। তাই এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না। আসামি গ্রেপ্তারের পর বিস্তারিত বলবো।

এ সময় তিনি আনন্দ শোভাযাত্রায় ব্যবহৃত রুট ও কোন কোন স্থান থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে সেসব বিষয় তুলে ধরেন। এছাড়া কোন সড়ক ব্যবহার করে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে সে বিষয়টিও জানান তিনি।



পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হামের উপসর্গে চার শিশুর মৃত্যু, ডেঙ্গুতে ছয় জনের হামের উপসর্গে চার শিশুর মৃত্যু, ডেঙ্গুতে ছয় জনের ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের