weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক পানিসম্পদ উপমন্ত্রী জ্যাকবের নামে দুদকের মামলা

প্রকাশ :

সাবেক পানিসম্পদ উপমন্ত্রী জ্যাকবের নামে দুদকের মামলা

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পানিসম্পদ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে তার স্ত্রীর নামে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, আসামি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ১৩ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৯২৯ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর ও অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন করে। এছাড়াও ভোগ দখলে রেখে এবং বিভিন্ন ব্যাংক হিসাবে মোট ৮৫ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৪১৯ টাকা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করে।

ফলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) (৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তার বিরুদ্ধে একটি মামলা করেছে দুদক।

অপরদিকে, জ্যাকবের স্ত্রী নিলীমা নিগার সুলতানার নামে ৩ কোটি ২৮ লাখ ৬৪ হাজার ৪৫ টাকা সম্পদের তথ্যাদি পাওয়ায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণীর নোটিশ জারি করেছে কমিশন।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হামের উপসর্গে চার শিশুর মৃত্যু, ডেঙ্গুতে ছয় জনের হামের উপসর্গে চার শিশুর মৃত্যু, ডেঙ্গুতে ছয় জনের ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ ন্যাম ভবনের ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪ হাজার কোটি ডলার ছাড়িয়েছে: পেন্টাগন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: পুলিশ সুপার জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের