weather ৩১.৩৮ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণে ১৪ মে টিউলিপকে দুদকের তলব

প্রকাশ :

গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণে ১৪ মে টিউলিপকে দুদকের তলব

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে আগামী ১৪ মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বৃহস্পতিবার (৮ মে) দুদকের জনসংযোগ কর্মকর্তা ও তথ্য প্রদানকারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, টিউলিপের বিরুদ্ধে রাজধানীর পূর্বাচলে প্লট পাওয়াসহ, গুলশানে একটি ফ্ল্যাট দখলের অভিযোগে ইতোমধ্যে মামলা করেছে দুদক।

এর পরিপ্রেক্ষিতে গত ১৬ এপ্রিল দুদক মহাপরিচালক আখতার হোসেন বলেছিলেন, টিউলিপ সিদ্দিক শুধু আদালতে হাজির হয়েই প্লট জালিয়াতির অভিযোগে তার বক্তব্য উপস্থাপনের সুযোগ পাবেন।

দেশের আদালতের নির্দেশ অনুসরণ করে আন্তর্জাতিক সংস্থার সাহায্যে তাকে দেশে আনার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের