weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বজ্রপাতের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

প্রকাশ :

বজ্রপাতের বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের বিভিন্ন এলাকায় বজ্রপাতের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে করে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে এই দমকা বা ঝড়ো হাওয়া হতে পারে।

সতর্কবার্তায় আরো বলা হয়েছে, সোমবার (১২ মে) সকাল সাড়ে আটটা থেকে পরবর্তী এক থেকে চার ঘণ্টায় দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

সতর্কবার্তায় যেসব জেলার নাম উল্লেখ করা হয়েছে, সেগুলো হলো রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নরসিংদী, রংপুর, গাইবান্ধা, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, রাঙামাটি ও বান্দরবান।

বজ্রপাতের বিষয়ে সতর্কবার্তায় বেশ কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো—

বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন; জানালা ও দরজা বন্ধ রাখুন; সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন; নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন; গাছের নিচে আশ্রয় নেবেন না; কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না; কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না; বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে রাখুন; জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন; বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন এবং শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করুন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু