weather ৩৩.৪৬ o সে. আদ্রতা ৫৬% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪

প্রকাশ :

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪

ছবি : সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। সোমবার (১৯ মে) সকাল ৭টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জের বাবলু ফার্ম এলাকার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন— মাইক্রোবাস চালক মানিক হোসেন (৩৪), তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনি পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে এবং মাইক্রোবাসের যাত্রী দেলোয়ার হোসেন (৩৫), যিনি একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে। আহতদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তবে তার নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর এবং উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, ঘটনার সময় বৃষ্টির মধ্যে একটি মাইক্রোবাস ঠাকুরগাঁও থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

সেখানেই ঘটনাস্থলে মারা যান দুইজন। গুরুতর আহত পাঁচজনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে আরো একজন প্রাণ হারান। আহত বাকি চারজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে তা স্বাভাবিক হয়ে আসে। ঘটনার তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এ দুর্ঘটনায় স্থানীয়ভাবে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্ট মহল দুর্ঘটনার কারণ হিসেবে বৃষ্টিজনিত সড়ক পিচ্ছিল হওয়া এবং অপ্রশস্ত মহাসড়কের কথা উল্লেখ করেছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু