weather ৩১.০২ o সে. আদ্রতা ৬০% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাকরাইলে বিএনপির নেতা-কর্মীদের রাতভর অবস্থান, কর্মসূচি সকালেও অব্যাহত

প্রকাশ :

কাকরাইলে বিএনপির নেতা-কর্মীদের রাতভর অবস্থান, কর্মসূচি সকালেও অব্যাহত

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে রাজধানীর কাকরাইলে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ৯টার দিকে কাকরাইল মসজিদের সামনে ও আশপাশের সড়কে শত শত নেতা-কর্মীকে অবস্থান নিতে দেখা যায়। জানা যায়, তারা রাতভর কাকরাইল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন এবং সকালে নতুন উদ্যমে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

সকাল সাড়ে আটটার দিকে কাকরাইল মোড় থেকে যমুনার দিকে যাওয়ার রাস্তায় পুলিশ ব্যারিকেডের সামনে শতাধিক নেতা-কর্মীকে বসে ও দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে আরো কয়েকশ নেতা-কর্মী অবস্থান করছিলেন। রাতভর কর্মসূচিতে অংশ নেওয়া অনেককে রাস্তায় পাতা ত্রিপলের ওপর বসে কিংবা শুয়ে বিশ্রাম নিতে দেখা গেছে।

এদিকে, মৎস্য ভবনের দিকের সড়কে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ইশরাক হোসেনের পক্ষে স্লোগান দিতে থাকেন। অবস্থান কর্মসূচির কারণে আশপাশের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। অফিসগামী সাধারণ মানুষকে অনেকটা দুর্ভোগের মধ্য দিয়ে বিকল্প পথে গন্তব্যে যেতে দেখা যায়। অনেক মোটরসাইকেল চালককে কাকরাইল মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হয়। কেউ কেউ আন্দোলনকারীদের অনুরোধ করলেও তাদের যেতে দেওয়া হয়নি।

এই কর্মসূচিকে ঘিরে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

বিএনপির এই অবস্থান কর্মসূচি শুরু হয় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে। কাকরাইল মোড়, মৎস্য ভবনের মোড়সহ আশপাশের এলাকায় অবস্থান নিয়ে দিনভর চলে বিক্ষোভ।

বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আন্দোলনে যোগ দেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি ঘোষণা দেন, মেয়রের দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। একই সঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা— আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন। তার মতে, সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে এই দুই উপদেষ্টার পদত্যাগ জরুরি।

ঘোষণার পর ইশরাক নিজেও আন্দোলনস্থলে অবস্থান নেন এবং রাত পৌনে ১২টা পর্যন্ত নেতা-কর্মীদের সঙ্গে মিলে কর্মসূচিতে অংশ নেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন