weather ৩১.০২ o সে. আদ্রতা ৬০% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা হতাশ ও ক্ষুব্ধ, পদত্যাগের চিন্তা

প্রকাশ :

প্রধান উপদেষ্টা হতাশ ও ক্ষুব্ধ, পদত্যাগের চিন্তা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক অসহযোগিতার প্রেক্ষিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। কাজ করার উপযুক্ত পরিবেশ না থাকলে তার পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ মে) উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় অধ্যাপক ইউনূস এই হতাশা ব্যক্ত করেন। বৈঠকে উপস্থিত একাধিক উপদেষ্টা ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। আলোচনায় তিনি বলেন, যদি কাজ করতে না পারি, তাহলে আমি কেন থাকব? তিনি আরো জানান, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি নিয়েও সন্তোষজনক অগ্রগতি হয়নি।

বৈঠক শেষে সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় সাক্ষাৎ করেন। পরে তিনি বিবিসি বাংলাকে জানান, অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। ইউনূস নাকি বলেছেন, আমি যদি কাজ করতে না পারি, যেভাবে আন্দোলন হচ্ছে, যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, তাহলে এই অবস্থায় কাজ করা সম্ভব নয়।

নাহিদ ইসলাম জানান, তিনি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন যেন তিনি এখনই পদত্যাগের সিদ্ধান্ত না নেন। দেশের চলমান গণআন্দোলন, জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে দায়িত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বৈঠকে অধ্যাপক ইউনূস উদ্বেগ প্রকাশ করেন। একপর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন, আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন। বর্তমান পরিস্থিতিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়ছে। যদি সহিংসতা বা ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে, তাহলে পুলিশ বা প্রশাসন তা রোধ করতে পারবে কিনা, সে নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

তিনি পরামর্শ দিয়েছেন, এই অসহযোগিতা ও সংকট সম্পর্কে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে জনগণকে অবহিত করা দরকার। এ বিষয়ে একটি খসড়া ভাষণ তৈরি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন