weather ৩১.৩৮ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বনানীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

প্রকাশ :

বনানীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বনানীতে রেডিমিক্স বহনকারী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, রবিবার (২৫ মে) সকাল ৯টার দিকে বনানী কাকলি মোড়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

ওসি রাসেল সরোয়ার বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে তারা রাস্তায় পড়ে যান এবং ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। 

বনানী ট্রাফিকের সার্জেন্ট সাগর কুমার ঘোষ জানান, এবিসি কোম্পানির রেডিমিক্স গাড়ির চাপায় তারা মারা যান। গাড়িটিকে আটক করা গেলেও চালক পলাতক। ফায়ার সার্ভিস ও বনানী থানা পুলিশ এসে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের