weather ৩১.৮৭ o সে. আদ্রতা ৫৯% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

প্রকাশ :

গভীর রাতে ঢাকায় ভূমিকম্প অনুভূত

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ভারতের মণিপুর রাজ্যে পাঁচ দশমিক দুই মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে; যার কম্পন বাংলাদেশে ঢাকাসহ বিভিন্ন জেলায় অনুভূত হয়েছে। তবে এই ভূমিকম্পে এখনো পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাত ২টা ২৪ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুরের কাছে; যা বাংলাদেশের সিলেট থেকে প্রায় ২১৭ কিলোমিটার দূরে অবস্থিত।

ভূমিকম্প ও আগ্নেয়গিরিবিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট 'ভলকানো ডিসকভারি' জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৩৯ কিলোমিটার দূরে এবং ভূগর্ভে এর গভীরতা ছিল মাত্র ৪৭ কিলোমিটার। অগভীর উৎপত্তিস্থলের কারণে কম্পন বিস্তৃত এলাকায় জোরালোভাবে অনুভূত হয়।

ভলকানো ডিসকভারি আরো জানায়, অগভীর ভূমিকম্পগুলো সাধারণত ভূ-পৃষ্ঠে বেশি প্রভাব ফেলে, যার কারণে এর প্রভাব ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টের পাওয়া গেছে।

এর আগে সোমবার দিবাগত রাত ৩টা ২ মিনিটে তিন দশমিক চার মাত্রার আরো একটি ভূমিকম্প অনুভূত হয়; যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের চিন হাখা অঞ্চলে, সিলেট থেকে প্রায় ২৬৫ কিলোমিটার দূরে।

বিশেষজ্ঞরা ভূমিকম্প অনুভূত হওয়ার পর সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন, যদিও এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষতির খবর নেই।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন