weather ৩১.৮৭ o সে. আদ্রতা ৫৯% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান

প্রকাশ :

বাংলাদেশকে ১.০৬৩ বিলিয়ন ডলার দেবে জাপান

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (৩০ মে) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে বাংলাদেশকে বাজেট সহায়তা, রেলপথের জন্য এক দশমিক ০৬৩ বিলিয়ন ডলার (যা টাকায় দাঁড়ায় ১২ হাজার ৯৫৮ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার) দেওয়ার কথা জানিয়েছে জাপান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব তার পোস্টে লিখেছেন, বাজেট সহায়তা, রেলপথের জন্য জাপান এক দশমিক ০৬৩ বিলিয়ন ডলার দেবে।

তিনি আরো লিখেছেন, জাপান ও বাংলাদেশ চুক্তি বিনিময় করেছে যার আওতায় টোকিও ঢাকাকে বাজেট সহায়তা, রেলপথের উন্নয়ন এবং অনুদান হিসেবে এক দশমিক ০৬৩ বিলিয়ন ডলার দেবে। মোট ৪১৮ মিলিয়ন ডলার জাপান বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য উন্নয়ন নীতি ঋণ হিসেবে দেবে।

তিনি আরো লিখেছেন, টোকিও জয়দেবপুর-ঈশ্বরদীকে ডুয়েল-গেজ ডাবল রেলপথে উন্নীত করার জন্য ৬৪১ মিলিয়ন ডলার এবং বৃত্তির জন্য আরো চার দশমিক দুই মিলিয়ন ডলার অনুদান দেবে।

এর আগে, সকালে অধ্যাপক ইউনূস প্রধানমন্ত্রীর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদারও এসব তথ্য জানিয়েছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন