weather ৩৩.৯৩ o সে. আদ্রতা ৫৪% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে রাস্তায় ফেলে মারধর

প্রকাশ :

বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীকে  রাস্তায় ফেলে মারধর

ছবি : সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দায় রাস্তায় ফেলে বৈশাখী ইসলাম বর্ষা (১৮) নামের এক কলেজছাত্রীকে মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের ঘটনায় তার ফেসবুক লাইভ ইতোমধ্যে ভাইরাল হয়েছে। তিনি ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী ও ফরিদপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম-সদস্য সচিব।

শুক্রবার (৩০ মে) বিকালে উপজেলার ভাবুকদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাবু শেখের মেয়ে বলে জানা গেছে। এদিকে মারধরের সঙ্গে জড়িতদের আটক করতে গেলে লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপরে হামলা করা হয়। এ নিয়ে এখনো ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

বর্ষার পরিবারের অভিযোগ, বর্ষাকে বিএনপির এক কর্মী সাগর হোসেন পছন্দ করেন। তাকে বিরক্ত ও ইভটিজিং করায় নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সেখান থেকে বাড়ি ফিরে আসার সময় পথে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা তাকে চুল ধরে টানেন ও মারধর করেন। তার বাবাকেও খুঁজে মারধর করার জন্য। সেখানে বর্ষা ফেসবুক লাইভে এসে তার হামলার কথা জানায় ও সেখান থেকে প্রশাসন তাদের উদ্ধার করে। 

নগরকান্দা থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল বলেন, আমি বিষয়টি শুনেছি। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কিছু জানি না। ঘটনাটি বিস্তারিত জেনে পরে এ ব্যাপারে মন্তব্য করা উচিত হবে। 

নগরকান্দা থানার ওসি মোহাম্মদ সফর আলী বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও