weather ৩১.৮৭ o সে. আদ্রতা ৫৯% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব পরিবেশ দিবস আজ

প্রকাশ :

বিশ্ব পরিবেশ দিবস আজ

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
আজ বৃহস্পতিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সুরক্ষার জন্য সচেতনতা এবং পদক্ষেপ গ্রহণকে উৎসাহিত করতে দিবসটি পালিত হয়ে থাকে। এবারের প্রতিপাদ্য-‘প্লাস্টিক দূষণ আর নয়’এবং স্লোগান-‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’।

ঈদুল আজহা উপলক্ষে আজ সরকারি ছুটি থাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় আগামী ২৫ জুন আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন করবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস  বৃক্ষরোপণের মাধ্যমে জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং মাসব্যাপী বৃক্ষমেলা ও পরিবেশ মেলার উদ্বোধন করবেন। এ ছাড়া তিনি অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণ ও বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পদক বিতরণ করবেন। 

পরিবেশ দিবসের মূল উদ্দেশ্য-পরিবেশ দূষণের কারণ চিহ্নিত করা, নীতি-নির্ধারণে গুরুত্বারোপ, প্রতিরোধের উপায় নিরূপণ করাসহ টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সক্রিয়তা বাড়াতে কাজ করা।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) উদ্যোগে ১৯৭৩ সাল থেকে বিশ্বব্যাপী জাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবস (ডব্লিউইডি) পালিত হয়ে আসছে।

বিশ্বের ১৪৩টিরও বেশি দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।  বাংলাদেশেও সরকারি ও বেসরকারিভাবে নানা সংগঠন দিবসটিকে কেন্দ্র করে র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করে থাকে। 

পরিবেশ সুরক্ষায় অন্যান্য দেশের মতো বাংলাদেশও নানা কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। বৈশ্বিকভাবে প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণে এবং পরিবেশবান্ধব ব্যবস্থাপনার লক্ষ্যে জাতিসংঘের পরিবেশ অ্যাসেম্বলির সিদ্ধান্ত অনুযায়ী একটি আন্তর্জাতিক চুক্তি প্রণয়নের কাজ চলছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই রসায়নে নোবেল জিতলেন হেনরি বি. কাগান ও কেনসো সোয়াই বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন