weather ৩৩.৯৩ o সে. আদ্রতা ৫৪% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রেস্টুরেন্টে টিস্যু চাওয়া নিয়ে ২ গ্রামে সংঘর্ষ, আহত ১৫

প্রকাশ :

রেস্টুরেন্টে টিস্যু চাওয়া নিয়ে ২ গ্রামে সংঘর্ষ, আহত ১৫

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার (৯ জুন) রাতে উপজেলার পাঠানপাড়া মোড়ে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই ঘণ্টা সরাইল লাখাই সড়কে যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয়রা জানান, সরাইল-লাখাই সড়কের পাঠানপাড়া মোড়ে বেশ কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছে। সেখানে এরাবিয়ান ফুচকা হাউস নামে একটি প্রতিষ্ঠানে কুট্টাপাড়া এলাকার রাব্বি নামের এক যুবক খাবারের পর টিস্যু চান। তখন রেস্টুরেন্টের স্টাফ জানান টিস্যু শেষ হয়ে গেছে। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। বিষয়টি সমাধান করতে আসেন রেস্টুরেন্টের মালিক মুজিবুর রহমান। 

পরে তার সঙ্গে হাতাহাতি হয় রাব্বির। এর জেরে কুট্টাপাড়া ও পাঠানপাড়া দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। এসময় সরাইল-লাখাই আঞ্চলিক সড়কে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনায় কাউকে আটক করা যায়নি। তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। ঘটনা সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও