weather ৩৩.৯৩ o সে. আদ্রতা ৫৪% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কয়েক মিনিট দেরি হওয়ায় বিমানটিতে উঠতে পারেননি ভূমি চৌহান

প্রকাশ :

কয়েক মিনিট দেরি হওয়ায় বিমানটিতে উঠতে পারেননি ভূমি চৌহান

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
‘বিমান বিধ্বস্ত হওয়ার কথা শুনে আমি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছি। আমার শরীর কাঁপছে। আমি কথা বলতে পারছি না। যা ঘটেছে, তা শুনে আমার মন এখন একেবারেই শূন্য।’ কথাগুলো বলছিলেন ভূমি চৌহান।

লন্ডনে থাকেন স্বামীর সঙ্গে। দুই বছর পর এসেছেন ভারতে ছুটি কাটাতে। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটিতে বৃহস্পতিবার তার লন্ডনে ফিরে যাওয়ার কথা ছিল।

রিপাবলিক টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমি চৌহান আহমেদাবাদের ফ্লাইটে থাকার কথা ছিল, কিন্তু যানজটে আটকা পড়ায় তিনি কয়েক মিনিটের জন্য বিমানটিতে উঠতে পারেননি।

ফ্লাইটে উঠতে না পারায় বেলা দেড়টার দিকে ভূমি সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান। বেলা ১টা ৩৮ মিনিটে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি উড্ডয়ন করে এবং কয়েক মিনিট পরেই বিমানবন্দরের কাছে একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হওয়ার খবর পান ভূমি।

বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা ১টা ৩৮ মিনিটে যুক্তরাজ্যের লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে উড্ডয়ন করে ভারতীয় এয়ারলাইনস এয়ার ইন্ডিয়ার বিমানটি। ২৪২ জন আরোহী নিয়ে একটি ভবনের ওপর আছড়ে পড়ে বিমানটি। ভয়াবহ এ দুর্ঘটনায় ২৪১ জনের বেশি নিহত হয়েছেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও