weather ৩৩.৯৩ o সে. আদ্রতা ৫৪% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে মোটরসাইকেলকে চাপা দিয়ে আধা কিমি নিয়ে গেল বাস, নিহত ২

প্রকাশ :

নীলফামারীতে মোটরসাইকেলকে চাপা দিয়ে আধা কিমি নিয়ে গেল বাস, নিহত ২

ছবি : সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে সৈয়দপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নূর ইসলাম (৪৮) ও মাসুদ হোসেন (২৫)। তারা দুজনই দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের আরোহী ছিলেন। নিহতদের মধ্যে নূর ইসলাম ইটভাটায় নৈশপ্রহরীর কাজ করতেন এবং মাসুদ হোসেন ইটভাটায় ফায়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। 

স্থানীয়রা জানান, তারা দুজন স্থানীয় একটি ইটভাটার কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কলাবাগান এলাকায় শ্যামলী পরিবহন নামে একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলটি টেনে নিয়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা নূর ইসলাম ও মাসুদ হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বাস চাপায় দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও