weather ৩৩.৯৩ o সে. আদ্রতা ৫৪% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

প্রকাশ :

ঠাকুরগাঁওয়ে বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে বাবা-মেয়ে নিহত

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি
বাস ও থ্রি-হুইলারের সংঘর্ষে বাবা এবং মেয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভুল্লী খোশবাজার এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার ভুল্লী থানার খুলিশাকুড়ি পোস্ট অফিস পাড়ার মো. আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুন (১৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে পঞ্চগড়গামী ভিআইপি অটোমোবাইলসের একটি বাস তীব্র গতিতে আসছিল। বাসটি ভুল্লীর খোশবাজার মাদ্রাসার দক্ষিণে পোস্ট অফিসের কাছে পৌঁছালে সামনে থাকা একটি তিন চাকার ‘পাগলু’ গাড়িকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। পাগলু গাড়ি চালাচ্ছিলেন আশরাফুল। আর যাত্রী হিসেবে ছিল তার মেয়ে রুবাইয়া। এ সময় ঘটনাস্থলেই বাবা আশরাফুল নিহত হন আর মেয়ে রুবাইয়াকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

আশরাফুল তার মেয়েকে বিদ্যালয়ে পৌঁছে দিতে যাচ্ছিলেন বলে জানান নিহতের স্বজনরা।

ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বাসটিকে জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। বোদা হাইওয়ে পুলিশ এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও