weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ :

ঢাকায় দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে স্বামীর সঙ্গে অভিমান করে দুই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ দুটি উদ্ধারের পর পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মারা যাওয়া দুই গৃহবধূ হলেন, কদমতলী থেকে উদ্ধার হওয়া কারিনা (২২) ও কলাবাগান থেকে উদ্ধার হওয়া রুনা আক্তার মিম (২৫)। তারা দুজনই গৃহিণী। 

মরদেহের সুরতহাল প্রতিবেদনে কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌসী আক্তার উল্লেখ করেন, কারিনার বাবার নাম ইকবাল হোসেন। তার বাড়ি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ। স্বামীর সঙ্গে থাকতেন কদমতলীর হাজী লাল মিয়া সরদার রোডের একটি বাড়ির ষষ্ঠ তলায়। স্বামী শহিদুল ইসলামের সঙ্গে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়ার পর শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় ওই বাসায় ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস নেন তিনি। খবর পেয়ে শুক্রবার রাতে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কুমার কুন্ডু উল্লেখ করেন, রুনার বাবার নাম মৃত আসাদ সরকার। বাড়ি খুলনার ডুমুরিয়া। স্বামীর নাম সজিব রহমান। বর্তমানে থাকতেন দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকায়। তবে স্বামীর সঙ্গে ঝগড়াঝাটির কারণে শুক্রবার কলাবাগান আল আমিন রোডের একটি বাড়ির চতুর্থ তলায় মায়ের বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। রাতে স্বজনদের মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু