weather ৩৩.২ o সে. আদ্রতা ৪৬% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাজারীবাগে ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ, বাবা-মেয়েসহ চারজন দগ্ধ

প্রকাশ :

হাজারীবাগে ট্যাংক পরিষ্কারের সময় বিস্ফোরণ, বাবা-মেয়েসহ চারজন দগ্ধ

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড় এলাকার একটি আবাসিক ভবনে শনিবার (২৮ জুন) সন্ধ্যায় পানির ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণে বাবা-মেয়েসহ চারজন দগ্ধ হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজন শ্রমিক রয়েছেন।

দগ্ধ চারজনকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তারা হলেন ওই বাড়ির মালিক মো. জিয়াউদ্দীন (৪২), তার মেয়ে নাজিয়া সুলতানা রাফিয়া (৮), ফারিয়া সুলতানা (৩) এবং শ্রমিক বেলাল হোসেন (৩৬)।

দগ্ধ জিয়াউদ্দীনের ভাগনে এস এম শাহপরান রবিবার (২৯ জুন) জানান, শনিবার সন্ধ্যায় হাজারিবাগে জিয়াউদ্দীনের বাসায় পানির ট্যাংক পরিষ্কারের কাজ করছিলেন শ্রমিক বেলাল। এ সময় দুই মেয়েকে নিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে ছিলেন জিয়াউদ্দীন। 

অন্ধকার থাকায় জিয়াউদ্দীন আলো দেখাতে এগিয়ে যান। তখন জমে থাকা গ্যাসে হঠাৎ বিস্ফোরণ ঘটলে চারজনই দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, দগ্ধ চারজনের চিকিৎসা চলছে। জিয়াউদ্দীনের শরীরের চার শতাংশ ও বেলালের ১৭ শতাংশ পুড়েছে। আর শিশু রাফিয়ার ছয় শতাংশ, ফারিয়ার পাঁচ শতাংশ পুড়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা