weather ৩৩.৯৩ o সে. আদ্রতা ৫৪% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

প্রকাশ :

খুলনায় ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুই যাত্রী নিহত

ছবি : সংগৃহীত

খুলনা ব্যুরো
খুলনা শহরের হোগলাডাঙ্গা মোড়ে এলপি গ্যাস ভর্তি ট্রাকের ধাক্কায় ইজিবাইকের দুইজন যাত্রী নিহত হয়েছেন। সোমবার (৩০ জুন) সকালের এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

নিহতরা হলেন- হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়া এলাকার কিশোর রায়হান ও জুয়েল বাবু।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ট্রাকটি হোগলাডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রায়হান নিহত হন। গুরুতর আহত অবস্থায় ইজিবাইকে থাকা যাত্রী টিটু (২৬), চালক কবির (৪৭), হাসিব (২৩), নগেন্দ্রনাথ সরকার (৭৫) ও জুয়েল বাবুকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল বাবু মারা যান।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও