weather ৩৩.৯৩ o সে. আদ্রতা ৫৪% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

প্রকাশ :

ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

ছবি : সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে রিজভী (৩৬) নামের এক ইন্টারনেট ও ডিস ব্যবসায়ীকে কুপিয়ে এবং গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্রাহ্মন্দী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রিজভী শহরতলীর বীরপুর মহল্লার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিসের ব্যবসা পরিচালনা করতেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে শহরের ব্রাহ্মন্দী মোড়ের একটি বাড়ির গলির সামনে দুই পক্ষের উত্তেজনার পর এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে রিজভীকে হত্যা করে পালিয়ে যান প্রতিপক্ষের লোকজন। 

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, রায়পুরার হাসনাবাদের তৈয়ব ও তার পরিবারের ওপর পরিকল্পিত হামলা করতে ব্রাহ্মন্দী এলাকায় আসে রিজভী ও তার দল। এসময় পাল্টা হামলার শিকার হয়ে নিহত হন রিজভী। রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অন্তত আটটি মামলা রয়েছে।

এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে এবং অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও