weather ৩১.৩৮ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

প্রকাশ :

রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যান চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। রবিবার (৬ জুলাই) ভোরে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দেওয়ার সময় উল্টো দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতারা হলেন, আশরাফ আলী ও নেহার খাতুন। তারা খিলক্ষেত এলাকায় ভাড়া থাকতেন।

বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ডিউটি অফিসার এসআই আলামিন। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের দুই পরিচ্ছন্নতাকর্মী আজ ভোররাতে হোটেল লা মেরিডিয়ানের বিপরীত পাশের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। ভোর পৌনে পাঁচটার দিকে উত্তরা দিক থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজন প্রাণ হারান।

পুলিশের এই কর্মকর্তা জানান, নিহতদের মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের মর্গে নেওয়া হয়েছে। কাভার্ড‌ভ্যানটিকে জব্দ ও চালক আবুল কাশেমকে আটক করা হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের