weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও ছেলের

প্রকাশ :

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় প্রাণ গেল বাবা ও ছেলের

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি
ঢাকা-রাজশাহী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। তারা হলেন- সিরাজগঞ্জের সলঙ্গা থানার পুরানবেড়া গ্রামের মৃত নূর মোহাম্মদ খন্দকারের ছেলে আব্দুল মান্নান খন্দকার (৭০) এবং তার ছেলে জুয়েল খন্দকার (৩৫)।

মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৭টার দিকে চড়িয়া মধ্যপাড়া গ্রামের পাশে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি আটক করেছে পুলিশ। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় জুয়েল খন্দকার তার অসুস্থ বাবা মান্নান খন্দকারকে আটোভ্যানে করে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি ঘটনাস্থলে উল্টে গেলে বাবা ছেলে দুজনেই রাস্তার ওপর পড়ে যান। এ সময় নাটোর থেকে ঢাকাগামী একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। 

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, দুর্ঘটনার সময় অটোভ্যানের চালক ও ট্রাকের চালক ও হেল্পার পালিয়ে যান। মরদেহ দুটি হাটিকুমরুল থানায় আনা হয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, নিহতের পরিবারের কাছে লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু