weather ৩৪.২৫ o সে. আদ্রতা ৫৫% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, তলিয়ে গেছে ৩০ গ্রাম

প্রকাশ :

ফেনীতে বন্যানিয়ন্ত্রণ বাঁধের ১৪ স্থানে ভাঙন, তলিয়ে গেছে ৩০ গ্রাম

ছবি : সংগৃহীত

ফেনী প্রতিনিধি
ভারী বর্ষণ ও উজানের ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৪টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত দেড়টা পর্যন্ত নতুন নতুন এলাকা প্লাবিত হতে থাকে। বাঁধ ভেঙে যাওয়ার ফলে মুহূর্তেই লোকালয়ে পানি ঢুকে পড়ে। পরশুরাম উপজেলার জঙ্গলঘোনায় দুটি, অলকা গ্রামে তিনটি, শালধর এলাকায় একটি, গদানগর ও সাতকুচিয়ায় তিনটি এবং বেড়াবাড়িয়ায় একটি বাঁধ ভেঙেছে। ফুলগাজী উপজেলার উত্তর শ্রীপুর, দেড়পাড়া ও দৌলতপুরে চারটি স্থান ভেঙে গেছে।

মধ্যম ধনীকুণ্ডা এলাকার নাহিদা সুলতানা বলেন, ‘সন্ধ্যার পর ঘরে পানি ঢুকতে শুরু করে। কিছু জিনিসপত্র নিয়ে ছাদে উঠে আশ্রয় নিই। গেল বছর সবকিছু পানিতে নষ্ট হয়েছিল। এবারও একই দুর্ভোগ।’

রফিকুল ইসলাম নামের এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের গাফিলতিতে বল্লামুখা বাঁধ সময়মতো মেরামত হয়নি। প্রতিবছরই কিছু মানুষের দায়সারা কাজের কারণে হাজারো মানুষ ভোগে।’

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান বলেন, ‘ভাঙনের কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে আসতে চাইছে না। মাঠ পর্যায়ে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম জানান, তিনটি নদীর চারটি পয়েন্টে বাঁধ ভেঙেছে। শতাধিক মানুষ আশ্রয়কেন্দ্রে এসেছে। তাদের জন্য শুকনো খাবার ও রান্না করা খাবারের ব্যবস্থা করা হয়েছে। বুধবার উপজেলার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের অর্ধবার্ষিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।

ফেনী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় (৮ জুলাই রাত ১২টা পর্যন্ত) ফেনীতে ৪৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে; যা চলতি বছরে সর্বোচ্চ।

পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবুল কাশেম বলেন, ‘মুহুরী নদীর পানি এখনো বিপৎসীমার উপরে। রাত ১২টার পর কিছুটা কমলেও উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আরও ভাঙনের আশঙ্কা রয়েছে।’

জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ফুলগাজী ও পরশুরামে ১৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। দেড় শতাধিক মানুষ ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রে এসেছে। তাদের জন্য খাবার ও অন্যান্য সহায়তায় সাড়ে ৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের কন্ট্রোলরুম চালু করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা