weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলি হামলায় গাজায় ১১০ ফিলিস্তিনি নিহত

প্রকাশ :

ইসরায়েলি হামলায় গাজায় ১১০ ফিলিস্তিনি নিহত

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ১১০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১২ জুলাই) বিভিন্ন সময় এ হামলা চালানো হয়। হাসপাতালের সূত্র এই তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিতর্কিত মানবাধিকার সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) গাজায় অবস্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। নিহতেরা ত্রাণ আনতে গিয়েছিলেন।

এ ছাড়া ঘনবসতিপূর্ণ আল–শাতি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। নিহতের মধ্যে অনেক শিশু রয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে ভীতিকর পরিবেশ দেখা গেছে।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে অন্তত এক হাজার ২০০ জন নিহত হন। জিম্মি করা হয় অনেককে। ওই দিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় ৫৭ হাজার ৮৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত এক লাখ ৩৮ হাজার ৯৫ জন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু