weather ৩৪.২৫ o সে. আদ্রতা ৫৫% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ কনস্টেবলের বাসায় ‘চুরির’ পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ :

পুলিশ কনস্টেবলের বাসায় ‘চুরির’ পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে ঘরে ঢুকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর পুলিশের এক কনেস্টবলের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার সময় পুলিশ সদস্য নিজ কর্মস্থলে ছিলেন।

সোমবার (১৪ জুলাই) দিবাগত রাতে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৫ জুলাই) সকালে চকরিয়া থানায় মামলা করেছেন ভুক্তভোগীর স্বামী। 

অভিযোগ থেকে জানা গেছে, রাত আনুমানিক ৩টার দিকে এক অজ্ঞাত যুবক রান্নাঘরের জানালা দিয়ে ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি ধারালো দা ও একটি টর্চলাইট। ঢুকেই তিনি ঘরে থাকা পুলিশের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর রান্নাঘরে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। 

এ সময় ঘরে থাকা তার ছোট দুটি শিশু সন্তান আতঙ্কে কাঁদতে থাকে। দুর্বৃত্ত চলে যাওয়ার পর কান্নাকাটি শুনে পাশের ভাড়াটিয়ারা ছুটে আসে।

পরে রাতেই ওই নারীর স্বামী ঘটনাস্থলে এসে ঘটনার বিস্তারিত শুনে থানায় যান। পরদিন সকালে চকরিয়া থানায় নারী নির্যাতন ও ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, পুলিশ কনেস্টবলের স্ত্রীকে ধর্ষণসহ একাধিক অভিযোগে মামলা নেওয়া হয়েছে। ইতোমধ্যে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা