weather ৩৪.৪ o সে. আদ্রতা ৪৮% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল ইসি

প্রকাশ :

গত ৩ নির্বাচনে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেটদের তথ্য চাইল ইসি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
গত তিন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা ম্যাজিস্ট্রেটদের তথ্য জানতে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নাম, ঠিকানাসহ ম্যাজিস্ট্রেটদের আট ধরনের তথ্য চেয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও দেশের সব জেলা প্রশাসককে চিঠি দিয়েছে ইসি।

ম্যাজিস্ট্রেটদের এসব তথ্য চেয়ে গত সোমবার চিঠি দেওয়া হয়েছে।

উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষর করা ওই চিঠিতে বলা হয়, '২০১৪, ২০১৮, ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সব জেলা বা সব মেট্রোর নির্বাচনী এলাকার নির্বাচনকালীন দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিয়োজিত ম্যাজিস্ট্রেটের নাম, ঠিকানা, পিতার নাম, মাতার নাম, স্থায়ী বা বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট নম্বর ও মোবাইলের নম্বরের তথ্য সরবরাহের অনুরোধ করা হলো।'

এর আগে পিবিআইয়ের চাওয়ার প্রেক্ষিতে ওই তিন নির্বাচনে দায়িত্ব পালনকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের তথ্য চেয়ে জেলা প্রশাসকদের চিঠি পাঠায় ইসি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা