weather ৩৪.৪ o সে. আদ্রতা ৪৮% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার

প্রকাশ :

ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় দেশবাসীকে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালন ও দোয়া করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী ও ‘মঞ্চ ৭১’ এর অন্যতম সমন্বয়কারী জেড আই খান পান্না। রবিবার (১০ আগস্ট) রাতে ফেসবুক লাইভে এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘প্রিয় দেশবাসী, আগামী ১৫ আগস্ট জাতির একটি শোক দিবস। আপনারা যে যেখানে থাকেন, সেদিন শুক্রবার যেহেতু, সেহেতু অন্তত কালো জামা না হলেও কালো ব্যাচ ধারণ করেন এবং বঙ্গবন্ধু এবং তার পরিবারের যে ১৬ জন এবং দুজন বাইরের বোধ হয়— একজন কর্নেল জামিল এবং একজন বরিশালের রিন্টু। তো আপনারা তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। তার যৌবনের ১৭টা বছর কারাগারে কাটিয়েছেন। পাকিস্তানিদের সঙ্গে কীভাবে ফাইট করেছেন; একটা ফাইট হলো— নয় মাসের যুদ্ধ সেটা না, তার আগের রাজনৈতিক যুদ্ধ যেটা, সেটা। অতএব, যে যে অবস্থায় পারেন, এই প্রতিকূল অবস্থাতেই অন্তত মসজিদে-মন্দিরে-ঘরে বসে হলেও, এই শহীদের জন্য পার্টিকুলারলি বঙ্গবন্ধু, বঙ্গমাতা, শেখ কামাল, আমার ভাই শেখ জামাল, শেখ নাসের, তার স্ত্রী, শেখ রাসেল, সেরনিয়াবাত সাহেব, তার নাতি; বাবু বলতাম— সেই বাবু, শহীদ ভাই। এদের সবার জন্য আপনারা দোয়া করবেন। এইটুকুই।’

জেড আই খান পান্না আরো বলেন, ‘শোক জানাতে যে আমাদের ৩২ নম্বরে যেতে হবে, কবরস্থানে যেতে হবে- এমনও না। যে যেখানে থাকেন সেখানে বসে দোয়া করবেন। অন্তরে যদি ভালোবাসা থাকে— তবে সেই ভালোবাসাতো কেউ নিতে পারবে না। সেই অন্তরের শ্রদ্ধা যদি থাকে, সেই শ্রদ্ধা অবশ্যই যারা যারা ভালোবাসে, যারা মনে করেন ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান, যারা মনে করেন ‘বঙ্গবন্ধু জাতির পিতা’ অবশ্যই তারা জেনে হাত তুলে, শুধু ওইদিন না, সবসময় তাদের জন্য দোয়া করবেন। নামাজতো আমরা পড়ি। সেই নামাজের ভেতরে একটু না হয় একটা লাইন বাড়িয়ে নিলাম। এই আরকি, আপনাদের প্রতি আবেদন। মঞ্চ ৭১ থেকে আমি জেআই খান পান্না এই আহ্বান জানাচ্ছি।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা