weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৫৪% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

প্রকাশ :

নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের নাফ নদীর মোহনা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়া পাঁচ বাংলাদেশি জেলেকে এখনো ছাড়েনি মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি।

মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যায় নাফ নদীর মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায় বলে জানা গেছে।

আটক জেলেরা হলেন, টেকনাফের সাবরাং ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ার বাসিন্দা মোহাম্মদ ইলিয়াস ও তার দুই ছেলে আক্কেল আলী, নূর হোসেন এবং সাবের হোসেন আর সাইফুল ইসলাম।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, নাফ নদীর মোহনার নাইক্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে আরাকান আর্মিরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের ধরে নিয়ে যায়। বিষয়টি আমরা অবগত হয়েছি এবং কোস্টগার্ডকেও অবগত করেছি।

ইউপি সদস্য আবদুস সালাম জানান, নাফ নদীর মোহনায় একটি নৌকা নিয়ে মাছ ধরতে যান পাঁচ জেলে। আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যান।

শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া জেলে সমিতির সভাপতি আবদুল গণি বলেন, নৌকার মালিক মোহাম্মদ ইলিয়াসের পরিবারের তিনজনসহ পাঁচ জেলে সাগরে মাছ ধরতে যান। সাগর থেকে ফিরে আসার সময় তাদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা