weather ৩৪.৫২ o সে. আদ্রতা ৫৪% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি

প্রকাশ :

খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি

ছবি : সংগৃহীত

খুলনা ব্যুরো
খুলনা জেলার রূপসা উপজেলার কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকাল থেকে শুক্রবার (১৫ আগস্ট ) রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময়ে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ব্যাংকের শাখা ম্যানেজার কামরুল ইসলাম বলেন, ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল; যা লুট হয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকালে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে ঘটনাটি ঘটতে পারে।

তিনি আরো বলেন, আমরা ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে।

এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তবে গত রাতে ব্যাংকের কোনো প্রহরী ছিল না। এ সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।

এ ঘটনায় ব্যাংকের তিনজন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, সিসি টিভি ক্যামেরাও কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এ ঘটনায় ব্যাংকের তিনজন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা