weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের তিন অটোরিকশা যাত্রী নিহত

প্রকাশ :

কাভার্ডভ্যান চাপায় একই পরিবারের তিন অটোরিকশা যাত্রী নিহত

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের নাওজোড় এলাকায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশায় থাকা নাটোরের গুরুদাসপুরের একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার মুকিমপুর গ্রামের খলিল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৩) তার স্ত্রী আঁখি আক্তার (২৬) ও তাদের দুই বছর বয়সী কন্যাসন্তান আন্নি খাতুন।

নিহতের চাচা মেহের আলী জানান, তার ভাতিজা আনোয়ার হোসেন ময়মনসিংহে আরএফএল কোম্পানিতে চাকরি করতেন। স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুড়বাড়ি ঢাকার আশুলিয়ায় যাওয়ার উদ্দেশে সকালে ময়মনসিংহ থেকে গাজীপুরের উদ্দেশে অটোরিকশায় রওনা হয়।

সকাল আনুমানিক ১০টার দিকে গাজীপুরের বাসন থানার নাওজোড় এলাকায় রিয়াজ ফিলিং স্টেশনের দিকে পৌঁছালে অটোরিকশার পেছনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শিশু আন্নি নিহত হয়। আহত অবস্থায় আনোয়ার ও আঁখি আক্তারকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাদের দুজনেরও মৃত্যু হয়।

বাসন থানার উপ-পরিদর্শক সানোয়ার হোসেন জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত অটোরিকশা এবং কাভার্ডভ্যান বাসন থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু