weather ৩৪.৪ o সে. আদ্রতা ৪৮% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাইভেটকারের উপর কাভার্ডভ্যান, এক পরিবারের ৪ জন নিহত

প্রকাশ :

প্রাইভেটকারের উপর কাভার্ডভ্যান, এক পরিবারের ৪ জন নিহত

ছবি : সংগৃহীত

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় সড়কে কাভার্ডভ্যান উল্টে প্রাইভেটকারের উপর পড়ায় স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ সময় চাপা পড়ে আরেকটি সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী আহত হন। 

শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উত্তর রামপুর ইউটার্নে এ ঘটনা ঘটে। 

চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের এসআই আনিসুর রহমান। তিনি বলেন, নিহতরা সবাই একই পরিবারের। তাদের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ এলাকায়। তাদের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা বলেন, শহর থেকে প্রাইভেটকারটি লাকসাম সড়কে যেতে ইউটার্ন করছিল। এ সময় ঢাকাগামী কাভার্ডভ্যানটি উল্টোপথে আসা একটি বাসকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এ সময় প্রাইভেট কার ও একটি সিএনজি অটোরিকশা চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে। 

পরে খবর পেয়ে দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ চাপা পড়া প্রাইভেটকার থেকে চারজনের মরদেহ উদ্ধার করে। এ সময় মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা