weather ৩৪.৪ o সে. আদ্রতা ৪৮% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলে

প্রকাশ :

মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে এসে মারা গেলেন ছেলে

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
অসুস্থ হয়ে পড়ে যান মা চায়না খাতুন (৬৩)। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান তিনি। এরপর মাকে দেখতে হাসপাতালে আসেন ছেলে সাইফুল ইসলাম (৪০)। এ সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনিও।

শনিবার (২৩ আগস্ট) বিকালে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার মৃত আলাউদ্দিনের স্ত্রী চায়না খাতুন নিজ বাড়ির সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেলে মাথায় গুরুতর আঘাত পান। পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চায়না খাতুনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন তার ছেলে সাইফুল ইসলাম। মায়ের মৃত্যু সইতে না পেরে হঠাৎই তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। চিকিৎসকরা দ্রুত চেষ্টা চালালেও কিছুক্ষণের মধ্যেই সাইফুলও মারা যান।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ইসরাত জেরিন জেসিকা বলেন, মায়ের চিকিৎসা চলছিল হাসপাতালে। মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে সাইফুল মারা যান হৃদরোগে আক্রান্ত হয়ে। ১০ মিনিটের ব্যবধানে মা-ছেলের মৃত্যু যেন বিরল। পুরো হাসপাতাল এ ঘটনায় যেন শোকাহত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা