weather ৩৪.২৫ o সে. আদ্রতা ৫৫% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে বাইচের নৌকা ডুবে ২ মৃত্যু

প্রকাশ :

সিরাজগঞ্জে বাইচের নৌকা ডুবে ২ মৃত্যু

ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নৌকাবাইচের আগে অনুশীলন করতে গিয়ে নৌকার সঙ্গে সংঘর্ষে দুজন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

শুক্রবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়নের দহকুলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। গভীর রাতে দুজনের মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) সকালে দুজনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম।

মৃতরা হলেন, বড়পাঙ্গাসী ইউনিয়নের চাকসা গ্রামের সাহেব আলীর ছেলে রহিচ উদ্দিন (৪৩) এবং একই এলাকার কোবাদ আলীর ছেলে নুরুল ইসলাম (৩৭)।

স্থানীয়রা জানান, চাকসা দক্ষিণপাড়া মায়ের দোয়া নামে বাইচের নৌকাটি অনুশীলন শেষ করে ফেরার পথে দহকুলা ব্রিজের কাছে পৌঁছালে শ্যালো ইঞ্জিনচালিত নৌকার সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাইচের নৌকাটি ডুবে যায়। এ সময় বাইচের নৌকায় থাকা ১০ জন আহত এবং দুজন নিখোঁজ হন। আহতদের উদ্ধার করে উল্লাপাড়ার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অনেকে খোঁজাখুঁজির পর গভীর রাতে নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, দহকুলা ব্রিজের কাছে বাইচের নৌকা ডুবে দুজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা