weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের ভাই চুয়াডাঙ্গায় গ্রেপ্তার

প্রকাশ :

সাবেক এমপি সাইফুজ্জামান শিখরের ভাই চুয়াডাঙ্গায় গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল সোমবার (১ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে স্থানীয় রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা রেলস্টেশনে অবস্থান করছেন— এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তালাবদ্ধ একটি ব্যাগসহ আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করে সদর থানায় আনা হয়েছে।

ওসি খালেদুর রহমান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আশরাফুজ্জামানের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। মাগুরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তাকে নেওয়ার জন্য মাগুরা সদর থানা পুলিশের একটি দল চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দিয়েছে। মাগুরা থেকে পুলিশের দলটি আসার পর আশরাফুজ্জামানের ব্যাগের তালা খুলে দেখা হবে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, আশরাফুজ্জামানের আটকের খবর পেয়েছি। তাকে আনতে পুলিশের একটি দল চুয়াডাঙ্গায় গেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু