weather ৩৩.৮৬ o সে. আদ্রতা ৫৫% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা বেলজিয়ামের

প্রকাশ :

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা বেলজিয়ামের

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
বেলজিয়াম এবার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এই মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে বলে ঘোষণা দেন বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।

এদিন সকালে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সবার্তায় প্রিভোট লেখেন, জাতিসংঘের অধিবেশনে বেলজিয়াম ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এবং ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। 

প্রিভোট উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বলেন, বেলজিয়াম ইসরায়েলের উপর ১২টি কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। যার মধ্যে রয়েছে বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে পাবলিক ক্রয় নীতি পর্যালোচনা। 

প্রিভোট আরো জানান, ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় যে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে তার আলোকে এই ঘোষণা করা হয়েছে।

এর আগে জুলাইয়ের শেষে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা করেন, ফ্রান্স ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে।

এরপর, আরো বেশ কয়েকটি দেশ ঘোষণা করেছে, তারাও ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। যদিও কিছু দেশ জানিয়েছে যে তারা তাদের স্বীকৃতির জন্য শর্ত আরোপ করতে চায়।

এই বছরের এপ্রিল পর্যন্ত, প্রায় ১৪৭টি দেশ, যা জাতিসংঘের ৭৫ শতাংশ সদস্যের প্রতিনিধিত্ব করে, ইতোমধ্যেই ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে।

গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ৬৩ হাজার ৪৫৯ জন নিহত এবং এক লাখ ৬০ হাজার ২৫৬ জন আহত হওয়ার পর বেলজিয়ামের এই ঘোষণা এলো।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও