weather ৩৩.৮৬ o সে. আদ্রতা ৫৫% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পশ্চিম সুদানে ভূমিধসে এক হাজার মানুষের মৃত্যু, জানালো বিদ্রোহী গোষ্ঠী

প্রকাশ :

পশ্চিম সুদানে ভূমিধসে এক হাজার মানুষের মৃত্যু, জানালো বিদ্রোহী গোষ্ঠী

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
পশ্চিম সুদানের দুর্গম মাররা পর্বতমালায় ভূমিধসে অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি।

বিদ্রোহী গোষ্ঠীটি বলছে, টানা কয়েক দিনের ভারি বৃষ্টির পর রবিবার (৩১ আগস্ট) এই ভূমিধস ঘটে, যাতে ‘তারাসিন’ নামের একটি গ্রামের বেশিরভাগ অংশ ধ্বংস হয়। দুর্ঘটনায় মাত্র একজন প্রাণে বেঁচে গেছেন।

এ পরিস্থিতিতে জাতিসংঘ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর কাছে জরুরি সহায়তার আবেদন জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মি।
২০২৩ সালে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই শুরু হলে উত্তর দারফুর রাজ্যের অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিলেন। তারা আশ্রয় নিয়েছিলেন ওই মাররা পর্বতমালা অঞ্চলে।

বিবিসি লিখেছে, গৃহযুদ্ধে দেশটিতে দুর্ভিক্ষ দেখা দেয় এবং পশ্চিম দারফুর অঞ্চলে গণহত্যার অভিযোগ ওঠে।

গৃহযুদ্ধে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভিন্ন সংস্থার হিসাবে পার্থক্য থাকলেও এক মার্কিন কর্মকর্তার মতে, ২০২৩ সাল থেকে প্রায় দেড় লাখ মানুষ নিহত হয়েছে। আর ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় এক কোটি ২০ লাখ মানুষ।

যে অঞ্চলে ভূমিধস ঘটেছে, তা নিয়ন্ত্রণ করে সুদান লিবারেশন মুভমেন্ট/আর্মির একাংশ। তারা সুদানের সেনাবাহিনীর পক্ষ নিয়ে আরএসএফের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেছে।

অনেক দারফুরবাসী মনে করেন, আরএসএফ ও তাদের মিত্র মিলিশিয়ারা দারফুর অঞ্চলের জাতিগত বৈচিত্র্য ধ্বংস করে সেখানে আরবের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা