weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কাঁচাবাজারে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রকাশ :

গাজীপুরে কাঁচাবাজারে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তার কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল পৌনে ছয়টার দিকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

পুড়ে যাওয়া মার্কেটটি স্থানীয়ভাবে চান্দনা চৌরাস্তা কাঁচাবাজার হিসেবে পরিচিত। সেখানে কাঁচা মালামাল খুচরা ও পাইকারি বেচাবিক্রি হয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

দোকানি ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আজ সকালে চৌরাস্তা মুদিখানা মার্কেটে হঠাৎ ধোঁয়া ও আগুন দেখা দিলে মুহূর্তেই তা আশপাশের দোকান ও স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে। আগুনের তীব্রতা বাড়লে পরে গাজীপুর ফায়ার সার্ভিসের আরো দুটি ইউনিট যোগ দেয়।

আবু তাহের নামের এক ব্যবসায়ী বলেন, আগুন কীভাবে লেগেছে, তা এখনো জানা যায়নি। তবে মার্কেটে অসংখ্য দোকান আছে। ক্ষয়ক্ষতি অনেক হবে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান বলেন, ‘আমরা সকাল ছয়টার কাছাকাছি সময়ে খবর পাই। পাঁচটি ইউনিটের চেষ্টায় ৮টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু