weather ৩৩.৯৩ o সে. আদ্রতা ৫৪% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু

প্রকাশ :

নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
নাইজেরিয়ার উত্তর-মধ্য নাইজার রাজ্যে একটি নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু হয়েছে।  এ ছাড়া বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে বরে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, নৌকাটি মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে মালালে জেলার টুংগান সুলে শহর থেকে যাত্রা শুরু করে এবং কাইনজি জলাধারে অবস্থিত ডুগা শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। 

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনএসইএমএ) বুধবার জানিয়েছে, গাউসাওয়া সম্প্রদায়ের কাছে একটি ডুবে থাকা গাছের গুঁড়ির সঙ্গে ধাক্কা লাগার পর নৌকাটি ডুবে যায়।

স্থানীয় সংবাদপত্র ডেইলি ট্রাস্টকে এনএসইএমএ জানিয়েছে, অতিরিক্ত যাত্রী বহন এবং গাছের গুঁড়ির সঙ্গে সংঘর্ষের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

সংস্থাটি আরো জানিয়েছে, নৌকাটিতে নারী ও শিশুরাও ছিল। তারা ডুগা শহরে একটি শোকসভায় অংশ নিতে যাচ্ছিল।

সংস্থার মহাপরিচালক এবং বরগু স্থানীয় সরকার এলাকার চেয়ারম্যান আবদুল্লাহি বাবা আরা বলেছেন, উদ্ধার অভিযান এখনো চলমান এবং নিখোঁজদের সন্ধানে কাজ চলছে।

তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘নৌকাডুবিতে মৃতের সংখ্যা ৬০-এ পৌঁছেছে।’ তিনি আরো বলেন, ‘১০ জনকে গুরুতর অবস্থায় পাওয়া গেছে এবং এখনো অনেককে খোঁজা হচ্ছে।’

শাগুমি এলাকার প্রধান সাআদু ইনুয়া মুহাম্মদ দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন,  ‘নৌকাটিতে ১০০ জনেরও বেশি মানুষ ছিল।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও