weather ৩৪.২৫ o সে. আদ্রতা ৫৫% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির

প্রকাশ :

বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির

ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূল থেকে ৪০ জেলে মাছ শিকার করে ফিরছিলেন। পথে পাঁচটি ফিশিং বোটসহ ছেলেদের অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী দক্ষিণ-পূর্ব সাগরে এ ঘটনা ঘটে। টেকনাফ পৌর বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ এ ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ট্রলারগুলোর মধ্যে তিনটির মালিক টেকনাফ পৌর এলাকার বাসিন্দা এবং অপর দুটির মালিক শাহপরীর দ্বীপের বাসিন্দা।

অন্য জেলেদের বরাত দিয়ে বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানিয়েছেন, বিকালে সেন্টমার্টিনের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশি অন্তত ২০ থেকে ৩০টি ট্রলারের জেলেরা মাছ শিকার করছিলেন। এক পর্যায়ে আরাকান আর্মির সদস্যরা দুটি স্পিডবোটে করে সেখানে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে পাঁচটি ট্রলারসহ অন্তত ৪০ জন জেলেকে ধরে নিয়ে যায়।

তিনি বলেন, ঘটনাটি বিজিবি, কোস্ট গার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

আরকান আর্মির নিজস্ব ওয়েবসাইট গ্লোবাল আরাকান আর্মিতে ৪০ বাংলাদেশিকে জেলেকে আটক করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ১৩টি ট্রলার সহ ৮১ জনকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। স্বজনরা যাদের খবর এখনো জানেন না।

এ নিয়ে গত বছরের ডিসেম্বর থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ৩২৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে। এর মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা