weather ৩৩.৮৬ o সে. আদ্রতা ৫৫% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ, সাংবাদিকসহ ৪ জনকে মারধর

প্রকাশ :

গাজীপুরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ, সাংবাদিকসহ ৪ জনকে মারধর

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাশিমপুরে এক নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় সাভারে কর্মরত বেসরকারি ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি রুবেল আহমেদসহ (৩৫) চারজনকে মারধর করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তিরা স্থানীয় কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আহত অন্যরা হলেন সাইদুর রহমান (৩৫), ইয়াসিন আহমেদ (৩৬) ও শরীফুল ইসলাম (৩৫)। তাদের মধ্যে সাইদুরের মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। অন্যদের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। রুবেল আহমেদের ডান হাত ভেঙে যাওয়ায় প্লাস্টার করা হয়েছে। তারা সবাই কাশিমপুরে শেষ সীমানা-সংলগ্ন সাভার উপজেলার আশুলিয়ার কলতাসূতি গ্রামের বাসিন্দা।

আহত রুবেল আহমেদ বলেন, মঙ্গলবার বিকালে নবীনগর থেকে চন্দ্রা মহাসড়ক নিয়ে একটি প্রতিবেদন তৈরির কাজ করছিলাম। এ সময় সঙ্গে ছিলেন পূর্বপরিচিত সাইদুর রহমান, ইয়াসিন আহমেদ ও শরীফুল ইসলাম। কাজের একপর্যায়ে দেখি, কেপিজে বিশেষায়িত হাসপাতালের পাশেই একটি মাঠে এক বখাটে ছেলে দুই-তিনজন মেয়েকে উত্ত্যক্ত করছে। এগিয়ে গিয়ে ওই বখাটে ছেলের সঙ্গে কথা বলি। এতে সে ক্ষিপ্ত হয় এবং ২৫ থেকে ৩০ জনকে ডেকে আনে। তারা আমাকে মারধর শুরু করে। একপর্যায়ে তারা লাঠিসোঁটা নিয়ে আমি ও আমার সঙ্গে থাকা অন্য তিনজনকে এলোপাতাড়ি পেটায়। পরে আমরা কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে যাই। তখন বখাটেরা আবার হাসপাতালে এসে আমাদের টেনে বাইরে বের করার চেষ্টা করে। এ সময় হাসপাতালের নিরাপত্তারক্ষীরা ফটক আটকে দেন।

খবর পেয়ে কাশিমপুর থানার পুলিশ ও আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। পরে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন।

আহত রুবেলের অভিযোগ, কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শরীফ ব্যাপারীর ভাতিজা রিমেল ও তার অনুসারীরা এ হামলায় নেতৃত্ব দেন। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের কোনো ভাষ্য পাওয়া যায়নি।

কাশীমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, এক নারীর সঙ্গে খারাপ ব্যবহার করায় সাংবাদিক রুবেল আহমেদ এর প্রতিবাদ করেন। একপর্যায়ে রুবেলকে মারধর করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এডেন বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা