weather ৩১.৩৮ o সে. আদ্রতা ৫৭% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কারওয়ান বাজারে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

প্রকাশ :

কারওয়ান বাজারে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কারওয়ান বাজারে কাভার্ড ভ্যান চাপায় মোটরসাইকেলে থাকা লুৎফর রহমান রাইন নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি নর্দান বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ডভ্যানের হেলপারকে আটক করেছে পুলিশ।

রাইনের সঙ্গে মোটরসাইকেলে থাকা আতিকুল ইসলাম সজীব নামে আরেক এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার রাতে মোটরসাইকেল চালিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন রাইন। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে রাইন মোটরসাইকেল থেকে সড়কে পড়ে যান। পরে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। রাইনের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জে। 

তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) বাবর আলী জানান, দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটির চালক পালিয়ে গেছেন। তবে চালকের সহকারী তরিকুল ইসলামকে আটক করা হয়েছে। নিহত শিক্ষার্থীর মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

রাইনের মামাত ভাই শহীদুর রহমান বলেন, রাইন নেত্রকোনা থেকে কয়েক দিন আগে ঢাকায় খালার বাসায় বেড়াতে এসেছিল। প্রায় বছর খানেক আগে নর্দান বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে অনার্স শেষ করে নেত্রকোনায় গ্রামের বাড়ি চলে যান। এরপর ঢাকায় আসা-যাওয়ার মধ্যে ছিল, কিছু করতো না।

নিহতের বাবা নেত্রকোনা আদালতের আইনজীবী বলে জানান শহিদুর রহমান। রাইন তার দুই বোনের একমাত্র ভাই ছিলেন।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের