weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

প্রকাশ :

সাত জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের সাত জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু