weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

প্রকাশ :

হাতিরঝিলে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালকের মৃত্যু

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আউয়াল (৬৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত আউয়ালকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে মারা যান তিনি।

নিহত আউয়ালের চাচাতো ভাই বাবুল মিয়া জানান, তাদের বাড়ি গাজীপুরে শ্রীপুর উপজেলায়। তেজগাঁও তিব্বত কলোনী বাজার এলাকায় থাকতেন আউয়াল।

তিনি বলেন, গত রাতে এক পথচারী আমাদের ফোন দিয়ে জানান, হাতিরঝিল এলাকায় একটি প্রাইভেটকার রিকশাচালককে ধাক্কা দিয়েছে। গুরুতর অবস্থায় আউয়ালকে প্রথমে স্থানীয় হাসপাতালে, সেখান থেকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়।

আউয়ালকে ঢামেকে নিয়ে আসা পথচারী সাগর জানান, হাতিরঝিলে রেড ক্রিসেন্ট এলাকার একটু সামনে রিকশা চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশাচালক আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসি। ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু