weather ৩৩.৯৩ o সে. আদ্রতা ৫৪% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

প্রকাশ :

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ আহরণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে আজ শনিবার (৪ অক্টোবর)। শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে এই নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত। পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অংশকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে।

সরকারের এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা টাস্কফোর্স। জেলা প্রশাসকের নেতৃত্ব উপকূলে চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা।

জানা যায়, ইলিশসহ অন্যান্য মাছ আহরণে জড়িত জেলায় নিবন্ধিত জেলে প্রায় ৪৩ হাজার। মাছ ধরা বন্ধ থাকার সময়ে এসব জেলেকে ৪০ কেজি করে খাদ্য সহায়তা প্রদান করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে জেলেদের কাছে পৌঁছে যাবে এই খাদ্য সহায়তা।

বছরের এই সময়ে সাগর থেকে নদীর মিঠাপানিতে ইলিশের বিচরণ ঘটে। যার ফলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় দিন ও রাতে অভিযান পরিচালনা করবে টাস্কফোর্স। প্রজনন রক্ষার এ ২২ দিন অভয়াশ্রম এলাকায় মাছ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এর আগে, সোমবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞার কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও