weather ৩২.৪৬ o সে. আদ্রতা ৬৫% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা

প্রকাশ :

ফিলিপাইনে ৭.৪ মাত্রার ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে আঘাত হানা এ ভূমিকম্পের মাত্রা ছিল সাত দশমিক চার। ভূমিকম্প আঘাত হানার পর ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সূত্র বিবিসি 

ফিলিপাইনের ভূকম্প ও আগ্নেয়গিরি গবেষণা ইনস্টিটিউট (ফিভলকস) সতর্ক করেছে, উপকূলে উচ্চ ঢেউ আছড়ে পড়তে পারে। স্বাভাবিক জোয়ারের তুলনায় ঢেউয়ের উচ্চতা এক মিটারের বেশি হতে পারে এবং উপসাগর এবং প্রণালী এলাকায় আরো উঁচু ঢেউ হতে পারে।

সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ৪৩ মিনিটের আগেই প্রথম সুনামি ঢেউ আঘাত হানতে পারে এবং তা কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে।

উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা ভেতরের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ফিভলকস। একই সঙ্গে নৌযান মালিকদের নৌকা সুরক্ষিত স্থানে সরিয়ে রাখতে ও যারা ইতোমধ্যে সমুদ্রে অবস্থান করছেন, তাদের উপকূলে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশান্ত মহাসাগর অঞ্চলের সুনামি সতর্কতা সংস্থা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, সুনামির জলোচ্ছ্বাসের সময় ফিলিপাইনের কোনো কোনো এলাকায় সাগরের ঢেউয়ের উচ্চতা ১০ ফুট পর্যন্ত পৌঁছাতে পারে। আরো বলা হয়েছে, প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়া এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের দ্বীপরাষ্ট্র পালাউ-এও আঘাত হানতে পারে সুনামি।  এই দুই দেশে জলোচ্ছ্বাসের সময় ঢেউয়ের উচ্চতা এক মিটার বা তিন ফুটের বেশি হতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ দিল্লিতে রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করেছে পুলিশ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু হাম উপসর্গে আরও ৬ মৃত্যু পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন পদার্থে নোবেল পেলেন বেলজিয়ামের বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশে আটকে থাকার পূর্বাভাস বিশ্বব্যাংকের