weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লিভারের ক্ষতি রোধ করে যেসব খাবার

প্রকাশ :

লিভারের ক্ষতি রোধ করে যেসব খাবার

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
নতুন এক গবেষণায় জানা গেছে, আঁশসমৃদ্ধ খাদ্যাভ্যাস লিভারের একটি সাধারণ রোগ প্রতিরোধে বা কমাতে সহায়তা করতে পারে- যা মূলত অতিরিক্ত ফ্রুকটোজ গ্রহণের কারণে হয়। ফ্রুকটোজ হলো একধরনের মিষ্টি উপাদান, যা প্রক্রিয়াজাত খাবার ও সফট ড্রিংকে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।  

বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, প্রক্রিয়াজাত খাবারে যুক্ত ফ্রুকটোজ শরীরে অতিরিক্ত চর্বি জমাতে ভূমিকা রাখে। সময়ের সঙ্গে সঙ্গে এই চর্বি লিভারের কার্যকারিতা কমিয়ে দেয় এবং নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ নামে পরিচিত একটি রোগের সৃষ্টি করে।

গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত চিনি–সমৃদ্ধ পানীয় ও ফাস্টফুড বেশি খান, তাদের মধ্যে লিভারে চর্বি জমার ঝুঁকি বেশি। বিপরীতে, যারা নিয়মিত আঁশযুক্ত খাবার- যেমন ফল, শাকসবজি ও পূর্ণ শস্যজাত খাবার খান, তাদের লিভার তুলনামূলকভাবে বেশি সুরক্ষিত থাকে।   

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ধরনের লিভার রোগ অনেক সময় সহজে ধরা পড়ে না, কারণ এটি সাধারণত অতিরিক্ত ওজন বা স্থূলকায় ব্যক্তিদের মধ্যে দেখা যায়, যেখানে উপসর্গগুলো দীর্ঘদিন অজানা থেকে যায়। চিকিৎসা না করালে রোগটি নীরবে অগ্রসর হয়ে হৃদরোগসহ গুরুতর জটিলতার দিকে নিয়ে যেতে পারে।  

গবেষকদের মতে, খাদ্য আঁশ শরীরের বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করে, লিভারে চর্বি জমা কমায় এবং উপকারী অন্ত্রব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটায়- যা একসঙ্গে মিলে লিভারের সুস্থতা বজায় রাখে।  এই গবেষণার ফলাফল আবারো প্রমাণ করে যে প্রাকৃতিক ও উদ্ভিজ্জ খাদ্যের গুরুত্ব অপরিসীম। তাই প্রক্রিয়াজাত খাবার, কৃত্রিম মিষ্টি ও পরিশোধিত কার্বোহাইড্রেটের পরিবর্তে আঁশসমৃদ্ধ খাদ্য গ্রহণ লিভারকে সুস্থ রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।   

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু