weather ২২.৯৯ o সে. আদ্রতা ৯৪% , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট রান্দ্রিয়ানিরিনা, শপথ নিয়েই দিলেন নির্বাচনের প্রতিশ্রুতি

প্রকাশ :

মাদাগাস্কারের নতুন প্রেসিডেন্ট রান্দ্রিয়ানিরিনা, শপথ নিয়েই দিলেন নির্বাচনের প্রতিশ্রুতি

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
মাদাগাস্কারে সামরিক হস্তক্ষেপের পর কর্নেল মাইকেল রান্দ্রিয়ানিরিনা দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) উচ্চ সাংবিধানিক আদালতে আনুষ্ঠানিকভাবে শপথ নেওয়া এই ঘটনা দেশের অস্থির এক সপ্তাহের সমাপ্তি ঘটিয়েছে।

সাম্প্রতিক সপ্তাহে বিদ্যুৎ ও পানির ঘাটতি নিয়ে গণবিক্ষোভ সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছিল। জাতিসংঘ জানিয়েছে, এই আন্দোলনে কমপক্ষে ২২ জন নিহত ও ১০০ জনের বেশি আহত হয়েছেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে তরুণদের নেতৃত্বাধীন আন্দোলনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ফ্রান্সের রাষ্ট্রদূতসহ বিদেশি প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। শপথ নিয়ে নতুন প্রেসিডেন্ট বলেন, আমি সম্পূর্ণ ন্যায়পরায়ণ ও দায়িত্বশীলভাবে মাদাগাস্কারের রাষ্ট্রপতি হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করব। 

রান্দ্রিয়ানিরিনা বেসামরিক স্যুটে উপস্থিত ছিলেন, যা নির্দেশ করে যে তিনি নতুন সরকার প্রতিষ্ঠায় সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণের অঙ্গীকার করছেন। ৫১ বছর বয়সি এই কমান্ডার আগামী ১৮ থেকে ২৪ মাসের মধ্যে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেছেন, সরকার বেসামরিক মানুষের এবং প্রেসিডেন্ট পরিষদে সামরিক ও বেসামরিক উভয় সদস্যই রয়েছেন। এর আগে, জেন-জি বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন সাবেক প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। দেশটির তিন-চতুর্থাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। বিশ্ব ব্যাংকের তথ্যনুযায়ী, ১৯৬০ সালে স্বাধীনতার পর থেকে ২০২০ সাল পর্যন্ত দেশটির মাথাপিছু জিডিপি ৪৫ শতাংশ কমেছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে রেকর্ড ১৮ কোটি টাকা মিলেছে পাগলা মসজিদের দানবাক্সে পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ পাবনায় তিন দিন ধরে আওয়ামী লীগ-বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার বন্ধ হচ্ছে নিউইয়র্কের কুখ্যাত রাইকার্স কারাগার নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ নড়াইলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ৫০ বাড়িতে হামলা-আগুনের অভিযোগ কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু কলাবাগানে বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন, মার পরে ছেলেরও মৃত্যু