weather ৩৩.৮৬ o সে. আদ্রতা ৫৫% , বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে আগুন : নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

প্রকাশ :

মিরপুরে আগুন : নিহত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আগুনে পুড়ে মারা যাওয়া ১৬ জনের লাশ রবিবার (১৯ অক্টোবর) রাতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিরপুরের রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, সিআইডির ফরেনসিক ল্যাব থেকে ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর লাশগুলো হস্তান্তর করা হয়।

রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে লাশ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে মরদেহ দাফন খরচ বাবদ ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই সহায়তা দেওয়া হয়।

গত মঙ্গলবার শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে আগুন লাগে। গুদামে আগুন ধরে বিস্ফোরিত হয়ে পাশের চারতলা ভবনে ছড়িয়ে পড়ে। পরে চারতলা ভবনের দোতলা ও তিনতলার বিভিন্ন স্থান থেকে ১৬টি লাশ উদ্ধার করা হয়। লাশগুলো পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প ইরানের হামলায় লস অ্যাঞ্জেলেস বা সান দিয়েগো ধ্বংস হতে পারে : ট্রাম্প দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন দুই বছর পর কবর থেকে সেলিম খান ও ছেলের মরদেহ উত্তোলন ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের ছয় দিন পর জ্ঞান ফিরল ক্রিস্টা পাইকের বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা বিদায়ী ম্যাচে লিওনেল মেসির আবেগঘন বক্তৃতা ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কমছে না হামও